Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরান-আমেরিকা শান্তিচুক্তি? জল্পনা

সংঘর্ষবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করতে একমত হল ইরান-আমেরিকা। শান্তিচুক্তির খসড়া প্রস্তাব একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই বৃহস্পতিবার গভীর রাতের খবর

ইরান-আমেরিকা শান্তিচুক্তি? জল্পনা
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: সংঘর্ষবিরতির মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করতে একমত হল ইরান-আমেরিকা। শান্তিচুক্তির খসড়া প্রস্তাব একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই বৃহস্পতিবার গভীর রাতের খবর। এখন অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 

Advertisement

সম্মতির। একটি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএফপির দাবি, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর ব্যাপারেও প্রাথমিকভাবে সম্মত হয়েছে দুই দেশ। যদিও ২৪ ঘণ্টা আগেও দু’পক্ষই হামলায় জড়িয়েছে। বুধবার গভীর রাতে ইরানে হরমুজ প্রণালীর কাছে হামলা চালায় মার্কিন সেনা। জবাবে এদিন কুয়েতে এক মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র 
ছোড়ে তেহরান।
বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধে লাগাম টানতে সমঝোতার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আমেরিকা ও ইরান। চলতি যুদ্ধবিরতির মেয়াদ দু’মাস বাড়ানোর ব্যাপারে সহমত হয়েছে দুই দেশ। এরইমধ্যে সমঝোতার প্রস্তাবের ব্যাপারে খবরের সত্যতা হোয়াইট হাউসও স্বীকার করেছে। সমঝোতায় পৌঁছানোর কথা সরাসরি না বললেও ইতিবাচক ইঙ্গিত মিলেছে ইরানের তরফেও। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি কমিশনের সদস্য হোসেন মালেকি সেদেশের সরকারি সংবাদসংস্থাকে জানিয়েছেন, আলোচনায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটেছে। ইরানের প্রস্তাবের একটা বড় অংশই গৃহীত হয়েছে। উদ্বেগ শুধুমাত্র ট্রাম্পের খামখেয়ালিপনা নিয়ে। এর আগেও এধরনের ঘটনা ঘটেছে। তাই না আঁচালে বিশ্বাস নেই। উল্লেখ্য, কয়েকদিন আগেই ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গিয়েছে। শুধুমাত্র বিস্তারিতভাবে কিছু বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যদিও এর ২৪ ঘণ্টা পরেই ট্রাম্প জানিয়ে দেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তাঁর কোনো তাড়াহু঩ড়ো নেই।

সম্পর্কিত সংবাদ