Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ভিসা ইস্যুতে আমেরিকার উপর ক্ষিপ্ত ইরান

বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচ আমেরিকায় খেলতে হবে ইরানকে।

ভিসা ইস্যুতে আমেরিকার উপর ক্ষিপ্ত ইরান
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচ আমেরিকায় খেলতে হবে ইরানকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ট্রাম্পের দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে। এমনকি, বেস ক্যাম্পও মেক্সিকোয় সরিয়ে নিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে একটা সময় তাদের বিশ্বকাপ খেলা নিয়েই অনশ্চিয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত ইরান টুর্নামেন্ট খেললেও ভিসা পাওয়া নিয়ে দ্বিধায় ছিলেন অনেকেই। ফিফা কর্তাদের কাছে এবিষয়ে অভিযোগও জানায় ইরান। তবে জানা গিয়েছে, ভিসা মঞ্জুর করেছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ, আমেরিকার মাটিতে প্রবেশ করতে কোনো সমস্যা নেই।

Advertisement

মার্কিন প্রশাসন নিশ্চয়তা দিলেও ইরান অবশ্য খেপে লাল। তাদের অভিযোগ, বেছে বেছে ভিসা মঞ্জুর করা হয়েছে। খোদ ইরান ফুটবল সংস্থার সভাপতি মেহেদি তাজ এখনও ছাড়পত্র পাননি। পাশাপাশি বেশ কিছু সাপোর্ট স্টাফও ভিসার অপেক্ষায় দিন গুনছেন। মনে করা হচ্ছে, প্রতিযোগিতার আগে ইরানকে মানসিকভাবে দুমড়ে দিতেই এমন পদক্ষেপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ