Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারতের আরও দু’টি এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ পার হওয়ার অনুমতি ইরানের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহেও মিলল সুখবর। বন্ধু ভারতের আরও দু’টি এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিল ইরান।

ভারতের আরও দু’টি এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ পার হওয়ার অনুমতি ইরানের
  • ২৮ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ২৮ মার্চ: মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহেও মিলল সুখবর। বন্ধু ভারতের আরও দু’টি এলপিজি ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিল ইরান। ইতিমধ্যেই ৯০ হাজার টন গ্যাস বোঝাই জাহাজ দুটি হরমুজ পেরিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই গ্যাসবাহী বিডব্লু ইএলএম এবং বিডব্লু টিওয়াইআর জাহাজগুলি ভারতে এসে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ওই জাহাজ দুটি ২৭ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ওমান উপসাগরের দিকে এগিয়েছে। গত এক মাস ধরে চলা যুদ্ধের জেরে হরমুজে একাধিক দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান প্রশাসন। তবে এক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে ভারতের। সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বন্ধু ভারত-সহ চীন, রাশিয়া, ইরাক এবং পাকিস্তানের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনও বাধা নেই। তবে ইরানের শত্রু দেশগুলির সঙ্গে যুক্ত জাহাজগুলির ক্ষেত্রে নিষেধাজ্ঞা বজায় থাকবে।

Advertisement

প্রসঙ্গত, বিশ্বজুড়ে ব্যবহৃত জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালীর মাধ্যমেই ট্যাঙ্কারের দ্বারা অন্যান্য দেশে পৌঁছয়। ফলে এই প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়েই জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেয়। এই যুদ্ধ পরিস্থিতিতে এখনও পর্যন্ত হরমুজ পেরিয়ে জগ বসন্ত, পাইন গ্যাস, শিবালিক এবং নন্দা দেবী নামের চারটি ভারতীয় জাহাজ দেশে এসে পৌঁছেছে। বর্তমানে ভারতীয় পতাকাবাহী প্রায় ২০টি জাহাজ হরমুজ সংলগ্ন এলাকা আটকে রয়েছে। একাধিক ট্যাঙ্কারে এলপিজি ভর্তি করা হয়েছে। সেগুলি ইরানের সহায়তায় ভারতের এসে পৌঁছলে দেশে জ্বালানি তেল এবং গ্যাসের সমস্যা মিটবে এবং আমজনতার সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে।  

সম্পর্কিত সংবাদ