Bartaman Logo
১০ জুন, ২০২৬

আইপিএল টিকিট কেলেঙ্কারি: গ্রেপ্তার হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের প্রধান

এবছর সদ্য শেষ হওয়া আইপিএলে টিকিট দুর্নীতিতে নাম জড়াল হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের সভাপতি এ জগন মোহন রাওয়ের। গত বুধবার এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আইপিএল টিকিট কেলেঙ্কারি: গ্রেপ্তার হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের প্রধান
  • ১০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

হায়দরাবাদ: এবছর সদ্য শেষ হওয়া আইপিএলে টিকিট দুর্নীতিতে নাম জড়াল হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের সভাপতি এ জগন মোহন রাওয়ের। গত বুধবার এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে সিআইডি। সেইসঙ্গে আরও চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে তেলেঙ্গানা সিআইডি। তাঁদের মধ্যে আছেন এইচসিএ-র কোষাধ্যক্ষ সি শ্রীনিবাস রাও, সিইও সুনীল কান্তে, সাধারণ সচিব রাজেন্দর যাদব এবং তাঁর স্ত্রী জি কবিতা।

Advertisement

প্রতিবছর আইপিএলে বেশ কিছু সৌজন্যমূলক টিকিট বিতরণ করা হয়। সেই টিকিট ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট কোটার বাইরে টিকিট বরাদ্দের জন্য হায়দরাবাদ ক্রিকেট বোর্ড সানরাইজার্স হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিদের উপরে চাপ দিয়েছিল বলে অভিযোগ। যা নিয়ে দু’তরফের মধ্যে তিক্ততা চরমে ওঠে। এক সময়ে ম্যাচ অন্য রাজ্যে সরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিল বিরক্ত এসআরএইচ ম্যানেজমেন্ট। গত ৯ জুন পুলিসে অভিযোগ দায়ের করেন তেলেঙ্গানা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব ডি জি রেড্ডি। যার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ