ঢাকা, ৫ জানুয়ারি: আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল!
ঢাকা, ৫ জানুয়ারি: আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হল!
বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করল মহম্মদ ইউনুস সরকার। সেদেশে করা যাবে না ভারতের কোটিপতি লিগের কোনও প্রচার। সোমবার ইউনুস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে ফতোয়া।
ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আর আগের মতো নেই। সেদেশে বাড়ছে ভারত-বিদ্বেষ। সস্তা জনপ্রিয়তার জন্য তাতে ধুনো দিচ্ছেন কিছু নেতা। এই অবস্থায় আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় জল যে অনেক দূর গড়াবে, সেই আশঙ্কা ছিলই।
সেদেশে আইপিএল সম্প্রচার বন্ধের পক্ষে শনিবারই সরব হয়েছিলেন ইউনুস সরকারের আইন মন্ত্রকের প্রধান আসিফ নজরুল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে গতকাল ইঙ্গিত দিয়েছিল ইউনুস সরকার। আর আজ, সোমবার প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। যেখানে বলা হয়েছে, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিসিসিআইয়ের সিদ্ধান্ত অযৌক্তিক। ‘এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।’