Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদিত্যর বাড়িতে অনুপ্রবেশ

উপহার দেওয়ার অজুহাতে অভিনেতা আদিত্য রায় কাপুরের মুম্বইয়ের বাড়িতে ঢুকে পড়লেন এক মহিলা।

আদিত্যর বাড়িতে অনুপ্রবেশ
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

উপহার দেওয়ার অজুহাতে অভিনেতা আদিত্য রায় কাপুরের মুম্বইয়ের বাড়িতে ঢুকে পড়লেন এক মহিলা। জানা গিয়েছে, গাজালা ঝাকারিয়া সিদ্দিকি নামের ওই মহিলা দুবাইয়ের বাসিন্দা। সোমবার সন্ধেয় তিনি আচমকা আদিত্যর পশ্চিম বান্দ্রার কমপ্লেক্সে গিয়ে দাবি করেন, অভিনেতার সঙ্গে তাঁর দেখা করার কথা। তিনি আদিত্যর জন্য উপহার নিয়ে এসেছেন। সেকথা শুনে আদিত্যর কমপ্লেক্সের নিরাপত্তারক্ষীরা তাঁকে অপেক্ষা করতে বলেন। বাড়ি ফিরে আদিত্য জানান, তিনি ওই মহিলাকে চেনেন না। তাঁর সঙ্গে কোনও অ্যাপয়নমেন্টও নেই। দ্রুত পুলিসে খবর দেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই মহিলার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করেছে পুলিস। কোন উদ্দেশ্যে তিনি আদিত্যর বাড়িতে ঢুকেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, কয়েকদিন আগে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অনুপ্রবেশের জন্য দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। মুম্বইয়ের মতো শহরে তারকাদের নিরাপত্তা কি সত্যিই প্রশ্নের মুখে? এ নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট মহল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ