Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিও মেসি-ম্যাজিকে জিতল ইন্তার মায়ামি

কয়েকদিন আগেই লিগস কাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে মুখ খুবড়ে পড়েছিল ইন্তার মায়ামি। দিন সতেরোর মধ্যেই হারের বদলা নিল ইন্তার মায়ামি।

লিও মেসি-ম্যাজিকে জিতল ইন্তার মায়ামি
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: কয়েকদিন আগেই লিগস কাপের ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের কাছে মুখ খুবড়ে পড়েছিল ইন্তার মায়ামি। দিন সতেরোর মধ্যেই হারের বদলা নিল ইন্তার মায়ামি। বুধবার এমএলএসে সিয়াটেল সাউন্ডার্সকে ৩-১ ব্যবধানে বশ মানিয়েছে ডেভিড বেকহ্যামের দল। সৌজন্যে মেসি ম্যাজিক। গোল করে ও করিয়ে আর্জেন্তাইন মহাতারকাই ম্যাচের সেরা। ইন্তার মায়ামির বাকি দুই গোলদাতা জর্ডি আলবা ও ইয়ান ফ্রাই।

Advertisement

লিগস কাপের ফাইনালের পর থেকে একেবারেই ছন্দে ছিল না ইন্তার মায়ামি। এমএলএসে পরের ম্যাচেও ০-৩ ব্যবধানে হারে হাভিয়ের মাসচেরানোর দল। তবে এদিন মেসির মাস্টারক্লাসের সামনে ব্যুমেরাং লিগস কাপ চ্যাম্পিয়নরা। ম্যাচের ১২ মিনিটেই লিওর সাজানো বলে লক্ষ্যভেদে ইন্তার মায়ামিকে এগিয়ে দেন জর্ডি আলবা (১-০)। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি (২-০)। অ্যাসিস্ট জর্ডি আলবার। লিগে ২১ ম্যাচে লিওর গোলসংখ্যা ২০। উল্লেখ্য, বার্সেলোনায় থেকেই মেসি-আলবা জুটি সুপারহিট। আমেরিকাতেও সেই ধারা অব্যাহত। এরপর ৫২ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ইয়ান। ৬৯ মিনিটে অবশ্য ভার্গাসের গোলে সিয়াটেল সাউন্ডার্স ব্যবধান কমায় (৩-১)। কিন্তু, বাকি সময়ে আর স্কোরলাইনের পরিবর্তন ঘটেনি। এই জয়ের সুবাদে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে ইন্তার মায়ামি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ