সিনসিনাটি-৩ : ইন্তার মায়ামি-০
সিনসিনাটি-৩ : ইন্তার মায়ামি-০
মায়ামি: মেজর সকার লিগে এমনটা কমই ঘটে। মেসি খেললেও বড় ব্যবধানে হারতে হল ইন্তার মায়ামিকে। বুধবার দাপটের সঙ্গে সিনসিনাটি ৩-০ ব্যবধানে হারায় ইন্তার মায়ামিকে। ১৬ মিনিটে জেরার্ডো ভালেনজুয়েলার লক্ষ্যভেদে লিড নেয় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল এভান্ডারের। এই হারে বড় ধাক্কা খেল ইন্তার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা।
সিনসিনাটির মুখোমুখি হওয়ার আগে দুরন্ত নজির তৈরি করেছিলেন লায়োনেল মেসি। টানা ৫ ম্যাচে দু’বার করে জাল কাঁপান আর্জেন্তাইন মহাতারকা। তবে এদিন বিপক্ষ গোলমুখে আক্রমণ তেমন দানা বাঁধেনি। শেষদিকে সামান্য চোটও পান আর্জেন্তাইন মহাতারকা। তবে ইন্তার মায়ামি টিম ম্যানেজমেন্টের দাবি, মেসির চোট তেমন বড় নয়।