সংকটের স্থায়ী সমাধানে উদ্যোগ আজ সল্টলেকে বন্ধ থাকবে জল সরবরাহ
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সল্টলেকের অধিকাংশ ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। নাগরিকদের বিষয়টি জানানোর জন্য সোমবার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement

রাস্তার সমস্যা নিয়ে বিধানননগরের বাসিন্দাদের অভিযোগ ছিল। সংস্কারের পর সল্টলেকের রাস্তার ভোলবদল হয়েছে। এবার পানীয় জলের স্থায়ী সমাধান করতে উদ্যোগী হয়েছে বিধাননগর পুরসভা। সল্টলেকের বেশ কিছু এলাকায় পানীয় জলের ঘাটতি আছে। স্থায়ী সমাধানে নিউটাউন থেকে নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সংযোগ হবে।
সল্টলেকে ১৫টি ওভারহেড পানীয় জলের ট্যাংক রয়েছে। সেগুলির জরাজীর্ণ দশা। কয়েকমাস আগে সেগুলি সংস্কার করা হয়েছে। বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের মধ্যে সংযুক্ত এরিয়া নিয়ে সল্টলেকের মোট ১৪টি ওয়ার্ড রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু ওয়ার্ডে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক নয় বলে অভিযোগ ছিলই। কোথাও জলের ফ্লো কম, কোথাও অপর্যাপ্ত সরবরাহ, কোথাও লাইনের সমস্যা। মূলত পানীয় জলের বাড়তি সোর্স না থাকার কারণেই সেই সমস্যা এতদিন ছিল বলে পুরসভার আধিকারিকদের দাবি। তার স্থায়ী সমাধানের জন্য আগেই উদ্যোগ নেওয়া হয়েছিল। নিউটাউনে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে। সেখান থেকে অতিরিক্ত পানীয় জল সল্টলেকে সরবরাহ করা হবে। তার জন্য ব঩ড়ো আকারের পাইপ দিয়ে সংযোগ করা হবে। দীর্ঘক্ষণের জটিল কাজ। ৮ ঘণ্টার বেশি সময় লাগবে। সেই কারণে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সরবরাহ বন্ধ রাখা হবে। আরও কিছু ওয়ার্ডেও পরিষেবা বিঘ্নিত হতে পারে।
বিধাননগর পুরসভার এক আধিকারিক বলেন, সল্টলেকে কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে। সেই সমস্যার সমাধান করার জন্য নিউটাউনের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সংযোগ করা হবে। তার জন্যই ব্যাহত হবে জল সরবরাহ। তবে ভবিষ্যতের স্থায়ী সমাধানের জন্যই এই উদ্যোগ বলে জানানো হয়েছে।