Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগ, আজ শুরু পালস মোড ক্লিনিং কর্মসূচি

বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই জেলাজুড়ে প্রায়শই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে আগেই আসরে নেমেছে স্বাস্থ্যদপ্তর।

ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগ, আজ শুরু পালস মোড ক্লিনিং কর্মসূচি
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই জেলাজুড়ে প্রায়শই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ডেঙ্গুর বাড়বাড়ন্ত রুখতে আগেই আসরে নেমেছে স্বাস্থ্যদপ্তর। ডেঙ্গু মোকাবিলায় সাফ-সাফাইয়ের প্রতি যথেষ্ট জোর দেওয়া হয়েছে। সেই কাজে আরও গতি আনতে রাজ্যের নির্দেশে আজ, সোমবার থেকে জেলার গ্রামীণ এলাকাজুড়ে শুরু হতে চলেছে ‘পালস মোড ক্লিনিং’ কর্মসূচি। জুলাই মাসের ২০ তারিখ পর্যন্ত বীরভূম ও রামপুরহাট পৃথক দু’টি স্বাস্থ্য জেলাতেই এই কর্মসূচি চলবে। মূলত মশার সম্ভাব্য প্রজনন স্থানগুলি চিহ্নিত করে সাফাই অভিযান চালানো হবে। পাশাপাশি সাফ-সাফাইয়ের ক্ষেত্রে জেলার প্রত্যন্ত এলাকাগুলিতেও কড়া নজর থাকবে। তবে স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, বীরভূম স্বাস্থ্য জেলার অধীন পাঁচটি ব্লকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।

Advertisement

জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছর দুবরাজপুর, সাঁইথিয়া, লাভপুর, বোলপুর ও নানুর ব্লকে ডেঙ্গুর বাড়বাড়ন্ত নজরে এসেছিল। সেক্ষেত্রে এবার শুরু থেকেই ওই পাঁচটি ব্লকে সাফ-সাফাই঩য়ের উপর বাড়তি নজর রাখা হচ্ছে। এবিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ মৃণালকান্তি ঘোষ বলেন, ডেঙ্গু মোকাবিলায় সাফ-সাফাইয়ের শুরু থেকেই বাড়তি নজর দেওয়া হচ্ছে। তবে গত বছর যেসব ব্লকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দেখা গিয়েছিল সেসব এলাকায় এবার বাড়তি নজর রাখা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় টেস্টের উপর যথেষ্ট বেশি জোর দেওয়া হচ্ছে। হাওয়া অফিসের তরফে পাওয়া তথ্য অনুসারে, এবছর বর্ষার মরশুম নির্ধারিত সময়ের আগেই শুরু হবে। তবে সাম্প্রতিক সময়ে বিক্ষিপ্তভাবে জেলাজুড়েই বৃষ্টিপাত চলছে। ফলত নানা প্রান্তে জমা জলের সমস্যাও দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলায় জেলা স্বাস্থ্য কর্তারা সজাগ দৃষ্টি রাখতে শুরু করেছেন। ভিএসটি টিমের সদস্যদের সাহায্যে সেসব এলাকা চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি কোন কোন এলাকা অপরিচ্ছন্ন সেগুলিও চিহ্নিত করা হচ্ছে। পরবর্তীতে ভিসিটি টিমের সদস্যরা সেই তথ্যের উপর ভিত্তি করে সাফ-সাফাইয়ের কাজ করছেন। এবার পালস মোড ক্লিনিং কর্মসূচির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ২০ জুলাই পর্যন্ত লাগাতার এই কাজ চলবে। পুরো প্রক্রিয়ার সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে নিয়মিত আপলোড করা হবে বলেও জানা গিয়েছে। বীরভূম স্বাস্থ্যজেলার পাশাপাশি রামপুরহাট স্বাস্থ্য জেলাতেও এদিন থেকেই এই কর্মসূচি শুরু হচ্ছে। গোটা স্বাস্থ্য জেলার অধীন গ্রামীণ এলাকাজুড়েই সাফাই কাজ চলবে। 
এবিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে বলেন, ডেঙ্গু মোকাবিলায় সাফ-সাফাইয়ের উপর বাড়তি নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এনিয়ে বৈঠকও করা হয়েছে। কোথাও নোংরা আবর্জনা জমে থাকলে তা দ্রুত পরিষ্কারের কথা জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করার কাজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ