নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অ্যাডফ্যালসিভ্যাক্স’। এই নামেই তৈরি হচ্ছে ম্যালেরিয়ার দেশীয় টিকা। আইসিএমআরের ভুবনেশ্বর শাখা, ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যালেরিয়া রিসার্চ এবং ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির সম্মিলিত প্রচেষ্টায় জোর কদমে এগচ্ছে ভ্যাক্সিন তৈরির কাজ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। যদিও কবে তা বাজারে আসবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না জগতপ্রকাশ নাড্ডার মন্ত্রক। স্রেফ বলা হয়েছে, জোর কদমে কাজ চলছে। ট্রায়ালে ধাপে ধাপে সাফল্য মিলছে। শীঘ্র বাজারে আসবে। কারা এই ভ্যাক্সিন তৈরিতে ইচ্ছুক, তার জন্য বিভিন্ন প্রস্তুতকারক সংস্থাকে আহ্বান জানানো হয়েছে। তারা রাজি হলেই বাজারে আসবে মেক ইন ইন্ডিয়া ম্যালেরিয়ার ভ্যাক্সিন।



