Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কমনওয়েলথে ভারতের দ্বিতীয় পদক, রুপো জিতলেন ঋষিকান্ত

আজ, রবিবার কমনওয়েলথের চতুর্থ দিনে ফের পদক জিতল ভারত। পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলনে এদিন রুপো জিতলেন ঋষিকান্ত সিং। দুরন্ত পারফর্ম্যান্স করেও একটুর জন্য হাতছাড়া হল সোনা।

কমনওয়েলথে ভারতের দ্বিতীয় পদক, রুপো জিতলেন ঋষিকান্ত
  • ২৬ জুলাই, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

গ্লাসগো, ২৬ জুলাই: আজ, রবিবার কমনওয়েলথের চতুর্থ দিনে ফের পদক জিতল ভারত। পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলনে এদিন রুপো জিতলেন ঋষিকান্ত সিং। দুরন্ত পারফর্ম্যান্স করেও একটুর জন্য হাতছাড়া হল সোনা। আজ, ২৬৪ কেজি ওজন তুলে দ্বিতীয় হন ভারতীয় ভারোত্তোলক ঋষিকান্ত। অন্যদিকে, মালয়েশিয়ার মহম্মদ আনিক বিন কাসদান ২৭৩ কেজি ওজন তুলে প্রথম স্থান অর্জন করেন। জিতে নেন সোনা। এদিন স্ন্যাচ বিভাগে প্রথমে ১১৬ কেজি ওয়েটলিফটিং এবং পরে ১১৯ কেজি তোলেন। তৃতীয় প্রচেষ্টায় ১২১ কেজি তুলে কমনওয়েলথ গেমসে রেকর্ডও গড়েন।

Advertisement

কিন্তু স্বপ্নভঙ্গ হয় ক্লিন অ্যান্ড জার্কে এসে। প্রথমবারের চেষ্টায় ১৪৩ কেজি তোলেন ঋষিকান্ত। পরের দুবারে ১৪৮ এবং ১৫১ কেজি তোলার চেষ্টা করেন। কিন্তু তিনি ব্যর্থ হন। এই সুযোগকে কাজে লাগান মালয়েশিয়ার আনিক। টানা ছয়বারই সফলভাবে ওজন তোলেন। শেষে ২৭৩ কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়েন। জিতে নেন সোনা। এর ফলে ৯ পয়েন্টে পিছিয়ে যান ভারতের ঋষিকান্ত। শেষে ২৬৪ কেজি তুলে দ্বিতীয় স্থান অর্জন করেন। ফলে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। প্রসঙ্গত, গত শুক্রবার পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন ঝন্ডু কুমার।

Advertisement
সম্পর্কিত সংবাদ