Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হাই জাম্পের ফাইনালে সরবেশ

অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে তৈরি হল নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন নির্ধারিত হল এক সেকেন্ডের কম সময়ের বিচারে।

হাই জাম্পের ফাইনালে সরবেশ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোকিও: অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের ম্যারাথনে তৈরি হল নতুন রেকর্ড। চ্যাম্পিয়ন নির্ধারিত হল এক সেকেন্ডের কম সময়ের বিচারে। ভগ্নাংশের সময়ে এগিয়ে থাকার সুবাদে সোনা জিতলেন তানজানিয়ার ফেলিক্স সিমবু। দ্বিতীয় স্থানে শেষ করলেন আমানাল পেত্রোস। দুই প্রতিযোগী ৪২.১৯৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছেন ২ ঘণ্টা ৯ মিনিট ৪৮ সেকেন্ড। কিন্তু ফটো ফিনিশে আমানার মাথার আগে দড়ি ছুয়েছে সিমবুর ডান হাত। তার বিচারেই পোর্ডিয়াম ফিনিশ করলেন সিমবু।   অন্যদিকে, পুরুষদের পোলভল্ট চ্যাম্পিয়ন সুইডেনের আর্মান্ড ডুপ্লান্টিস। এদিন ৬.৩০ মিটার লাফিয়ে নিজের রেকর্ড ভেঙে দিলেন তিনি।  হাই জাম্পে ফাইনালের টিকিট নিশ্চিত করলেন ভারতের সরবেশ কুমার। তবে পদক জিততে হলে নিজেকেও ছাপিয়ে যেতে হবে তাঁকে। অন্যদিকে, কাল ট্র্যাকে নামছেন নীরজ চোপড়া। পদক জিততে তাঁর দিকে তাকিয়ে দেশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ