Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে সিন্ধু

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দাপট দেখাচ্ছেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার আরও একটা ঝলমলে জয় নিশ্চিত করলেন ভারতীয় তারকা শাটলার।

শেষ আটে সিন্ধু
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দাপট দেখাচ্ছেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার আরও একটা ঝলমলে জয় নিশ্চিত করলেন ভারতীয় তারকা শাটলার। মহিলাদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন দ্বিতীয় বাছাই ওয়াং ঝিই। চীনের তারকাকে স্ট্রেট গেমে উড়িয়ে শেষ আটে জায়গা করে নিলেন সিন্ধু। তাঁর পক্ষে খেলার ফল ২১-১৯, ২১-১৫। অন্যদিকে, মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ধ্রুব কপিলা ও তানিশা ক্রিষ্টো জুটি। হংকংয়ের তাং চুন মান এবং সে-ইং সুয়েতকে ১৯-২১, ২১-১২, ২১-১৫ ব্যবধানে হারান তাঁরা।

Advertisement

বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনও চীনা প্রতিদ্বন্দীর বিরুদ্ধে হারেননি সিন্ধু। তাই কোর্টে নামার আগে পরিসংখ্যানে এগিয়ে ছিলেন তিনি। ওয়াংয়ের বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল ২-২। ফলে জানাই ছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। স্নায়ুর লড়াইয়ে শুরুতেই আধিপত্য বিস্তার করেন ভারতীয় তারকা। প্রথম গেমে লাগাতার পয়েন্ট জিতে একটা সময় ১১-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন ওলিম্পিকসে জোড়া পদক জয়ী শাটলার। এরপর নেট-প্লের উপর জোর দিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালান ওয়াং। এই পর্বে ১২-১১ ব্যবধান বাড়িয়ে নেন তিনি। কিন্তু চীনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম গেম জিতে নেন সিন্ধু। দ্বিতীয় গেমে ওয়াংকে আর মাথা তুলে দাঁড়াতে দেননি ভারতীয় তারকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ