Bartaman Logo
১০ জুন, ২০২৬

নেপালে গ্রেপ্তার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ অস্ত্র কারবারি সেলিম

অবশেষে নেপাল থেকে গ্রেপ্তার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ অস্ত্র সরবরাহকারী শেখ সেলিম ওরফে ‘সেলিম পিস্তল’।

নেপালে গ্রেপ্তার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ অস্ত্র কারবারি সেলিম
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অবশেষে নেপাল থেকে গ্রেপ্তার ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ অস্ত্র সরবরাহকারী শেখ সেলিম ওরফে ‘সেলিম পিস্তল’। নেপাল পুলিসের সঙ্গে যৌথ অভিযানে এই সাফল্য পেয়েছে দিল্লি পুলিসের স্পেশাল সেল। দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে ভারতে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করত সেলিম। তদন্তকারীদের দাবি, পাক গুপ্তচর সংস্থা আসএসআইয়ের সঙ্গে ধৃতের যোগ রয়েছে। পাশাপাশি দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ থাকার প্রমাণও মিলেছে। লরেন্স বিষ্ণোই থেকে শুরু করে হাশিম বাবা— ভারতের কুখ্যাত গ্যাংস্টারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রয়েছে সেলিমের। সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের তদন্তে এই তার নাম উঠে এসেছিল। বাবা সিদ্দিকি খুনেও সেলিমের নাম প্রকাশ্যে আসে। ২০১৮ সালে সেলিমকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিস। পরে বিদেশে পালিয়ে যায় সে। সম্প্রতি গোয়েন্দারা জানতে পারেন, নেপালে লুকিয়ে রয়েছে সেলিম। সঙ্গে সঙ্গে নেপাল পুলিসের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিস। অবশেষে পুলিসের জালে ধরা পড়ে সেলিম।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ