মাউন্ট মাউঙ্গানুই, ১৩ নভেম্বর: চতূর্থ একদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কার্যত মুখ থুবড়ে পড়ল ভারত। নিউজিল্যান্ডের ৩৩৩ রানের জবাবে ১০০ রান পার করতে ব্যর্থ তারকা খচিত ভারতীয় ব্যাটিং লাইন আপ। টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই মার মুখে মেজাজে ব্যাট করতে থাকে কিউইদের দুই ওপেনিং ব্যাটার। নিউজিল্যান্ড ওপেনার টিম সেইফার্ট যখন ৫৮ রানে আউট হন তখন দলের স্কোর ৪৪। এরপর দ্রুত দুটো উইকেট হারালেও কিউই ব্যাটিংয়ের হাল ধরেন ওপেনার উইল ইয়ং এবং ফিন অ্যালেন। চতুর্থ উইকেট জুটিতে তারা তোলেন ৯০ রান। ইয়ং আউট হন ১২৫ রান করে। অ্যালেন করেন ৪১ রান। নিউজিল্যান্ড তোলে ৩৩৩ রান।
পাল্টা ব্যাট করতে নেমে শুরু থেকেই কার্যত ধস নামে ভারতের ইনিংসে। ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরি শূন্য রানে প্যাভেলিয়ানে ফেরত পাঠান রোহিত শর্মাকে। এরপর একে একে শূন্য রানে ফিরে যান বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। ঈশান কিষাণ, অক্ষর প্যাটেল, নমন ধীর কিছুটা চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। ঈশান আউট হন ২৭ রানে। অক্ষর এবং নমন ২১ রান করে। মাত্র ৮৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। প্রশ্ন উঠেছে ভারতের দল গঠন নিয়ে। একদিনের সিরিজের এখনো ফয়সালা হয়নি তার আগেই অধিনায়ক শুভমান গিল এবং কে এল রাহুলকে টেস্ট দলের অনুশীলনে পাঠিয়ে দেওয়া হয়। শুভমানের বদলে সেদিন অভিনয় করতে করেন শ্রেয়স আইয়ার।



