Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপপর্বের ম্যাচ নেই ইডেনে

টি-২০ বিশ্বকাপে বঞ্চিত নন্দনকানন। গ্রুপ পর্বে ভারতের ম্যাচ পেল না ইডেন। এমনকী, সেমি-ফাইনালে উঠলেও সূর্যকুমার যাদবরা খেলবেন না এখানে।

টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপপর্বের ম্যাচ নেই ইডেনে
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টি-২০ বিশ্বকাপে বঞ্চিত নন্দনকানন। গ্রুপ পর্বে ভারতের ম্যাচ পেল না ইডেন। এমনকী, সেমি-ফাইনালে উঠলেও সূর্যকুমার যাদবরা খেলবেন না এখানে। গত ওডিআই বিশ্বকাপের মতোই শেষ চারে উঠলে ভারত খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ফাইনালও যথারীতি আমেদাবাদে। ইদানীং সেটাই রীতি। অবশ্য পাকিস্তান ফাইনালে উঠলে তা হবে কলম্বোয়। ইডেনে যদিও হতে পারে প্রথম সেমি-ফাইনাল। তবে সেই পথেও কাঁটা রয়েছে। পাকিস্তান শেষ চারে উঠলে তা সরে যাবে কলম্বোয়। সান্ত্বনা হিসেবে সুপার এইটের একটি ম্যাচ পেয়েছে কলকাতা। এই পর্বে অবশ্য ভারত খেলতে পারে এখানে।

Advertisement

মঙ্গলবারই প্রকাশ্যে এল কাপযুদ্ধের সূচি। ৭ ফেব্রুয়ারি শুরু প্রতিযোগিতা। ফাইনাল ৮ মার্চ। ভারত ও পাকিস্তান উভয়েই রয়েছে ‘এ’ গ্রুপে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। ‘এ’ গ্রুপের অন্য তিনটি দল হল আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস। টি-২০ বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন রোহিত শর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ