ঘোষিত হল চলতি বছরের এমি অ্যাওয়ার্ড। সোমবার নিউ ইয়র্কে টেলিভিশন জগতের এই বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আসর বসেছিল। এবারের অনুষ্ঠানে ‘আনফরগিভেবল’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ব্রিটিশ অভিনেতা ববি স্কোফিল্ড। সেরা অভিনেত্রী সম্মান পেলেন মোনা মিনা লিওন। সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেল ‘কেরেম’। এই বিভাগে মনোনীত হয়েছিল ভারতের ‘রিয়েল কাশ্মীর ফুটবল ক্লাব’। তবে শেষ পর্যন্ত পুরস্কার হাতছাড়া হয়েছে ভারতীয় সিরিজটির। পাশাপাশি বীর দাসের ‘ফুল ভলিউম’ও খালি হাতে ফিরেছে। সেরা কমেডি বিভাগে পুরস্কৃত আর্জেন্তিনার ‘ডিভিশন পালার্মো’। এদিনের অনুষ্ঠানে উপস্থাপক হিসাবে নজর কেড়েছেন অভিনেতা বিজয় সেতুপতি। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মাইকেল ইউরি।
Advertisement



