ঢাকা: বিশ্বকাপ আঙিনায় ভারতীয় মেয়েদের দাপট অব্যাহত। রবিবারই দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার ২৪ ঘণ্টার মধ্যেই কবাডিতে সাফল্য পেল দেশের মেয়েরা। সোমবার ঢাকায় বিশ্বকাপ ফাইনালে চাইনিজ তাইপেকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য শিরোপা জিতলেন রিতু নেগি-পুষ্পা রানারা। খেতাবি লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখান ভারতীয় মেয়েরা। একবারের জন্য ম্যাচে ফেরার কোনও সুযোগ পায়নি চাইনিজ তাইপে। এই সাফল্যের জন্য কবাডি দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



