টরোন্টো, ২৬ ডিসেম্বর: ফের বিদেশে ভারতীয় পড়ুয়াকে খুন! এবার কানাডায় কুড়ি বছরের এক যুবক শিবাঙ্ক অবস্থিকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। তাঁকে খুন করা হয়েছে টরোন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবোরো ক্যাম্পাসের কাছেই হাইল্যান্ড ক্রিক ট্রেল ও ওল্ড কিংস্টন রোড এলাকায়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও এখনও অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায়নি। এই নিয়ে চলতি বছরে ৪১তম ঘটনা এটি। এই ঘটনার সঙ্গে ঠিক কতজন যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।



