Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভারতীয় বোলিংয়ে বৈচিত্র্য কম, মন্তব্য গ্রেগ চ্যাপেলের

ভারতীয় বোলিংয়ে বৈচিত্র্য কম, মন্তব্য গ্রেগ চ্যাপেলের
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: ইংল্যান্ডকে বাগে পেয়েও প্রথম টেস্টে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। অনেকের মতে, সাতটি ক্যাচ পড়াই ছিল ব্যর্থতার অন্যতম কারণ। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল স্পষ্ট জানিয়ে দিলেন, ফিল্ডিং নয়, বোলিংয়ে বৈচিত্র্যের অভাবই ডুবিয়েছে ভারতকে। তাঁর যুক্তি, ‘হেডিংলেতে ভারতের ফিল্ডিং অবশ্যই হতাশাজনক ছিল। তবে ৩৭১ রানের পুঁজি নিয়েও জিততে না পারা বোলিং দুর্বলতাকেই তুলে ধরে। বড় বেশি নো বল করার প্রবণতা দেখা গিয়েছে। হ্যারি ব্রুক যদি বুমরাহর নো বলে জীবন ফিরে না পেত, তাহলে ম্যাচের রং অন্য রকম হতেই পারত। আসলে ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ ছাড়া বাকিরা বড়ই সাদামাটা। প্রত্যেকে ডানহাতি, মিডিয়াম ফাস্ট এবং কোনাকুনি বল করতে অভ্যস্ত। তাই বোলিং পরিবর্তনেও উইকেট পড়েনি। বরং ফায়দা নিয়েছে ব্যাটাররা। আমি হলে বুমরাহর পাশে বাঁ হাতি অর্শদীপকে খেলাতাম। আর স্পেশালিস্ট স্পিনার হিসেবে যুক্ত করতাম কুলদীপকে। শেন ওয়ার্নের পর আমার দেখা সেরা রিস্টস্পিনার কুলদীপ যাদব। ওকে ড্রেসিং-রুমে বসিয়ে রাখার কোনও যুক্তি খুঁজে পাইনি। বুমরাহ ছাড়া বাকি তিন ভারতীয় পেসারকে পর পর দু’টি উইকেট নেওয়ার মতো বল করতে দেখিনি। হয় খুব বেশি শর্ট ডেলিভারি বা ওয়াইড করেছে।’

Advertisement

প্রথম একাদশ চয়ন নিয়ে গম্ভীরের সমালোচনা করেছেন গ্রেগ চ্যাপেল। তাঁর কথায়, ‘অতিরিক্ত ব্যাটার খেলাতে গিয়ে বোলিং লাইন-আপ দুর্বল করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জাদেজা ফ্রন্ট লাইন স্পিনার নয়। কিন্তু ওকে একমাত্র স্পিনার হিসেবে দলে রাখা হয়েছিল। ব্যাট হাতেও কিছুই করতে পারেনি। তাহলে খেলানো হল কেন? এরকম অনেক বিষয় রয়েছে, যেগুলি নিয়ে ভাবা দরকার ভারতীয় টিম ম্যানেজমেন্টের।’

Advertisement
সম্পর্কিত সংবাদ