Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকায় তিন আত্মীয় সহ স্ত্রীকে খুন, গ্রেপ্তার ভারতীয়

স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুন। মার্কিন মুলুকের জর্জিয়ায় শুক্রবারের এই ঘটনায় গ্রেপ্তার ভারতীয় গৃহকর্তা। পারিবারিক বিবাদের জেরে বিজয় কুমার (৫১) নামে অভিযুক্ত তাঁর স্ত্রী মিমু ডোগরাকে খুন করেন বলে জানা গিয়েছে।

আমেরিকায় তিন আত্মীয় সহ স্ত্রীকে খুন, গ্রেপ্তার ভারতীয়
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: স্ত্রী ও তিন আত্মীয়কে গুলি করে খুন। মার্কিন মুলুকের জর্জিয়ায় শুক্রবারের এই ঘটনায় গ্রেপ্তার ভারতীয় গৃহকর্তা। পারিবারিক বিবাদের জেরে বিজয় কুমার (৫১) নামে অভিযুক্ত তাঁর স্ত্রী মিমু ডোগরাকে খুন করেন বলে জানা গিয়েছে। এছাড়াও গৌরব কুমার, নিধি চন্দ্র ও হরিশ চন্দ্র নামে তিন আত্মীয়ও বিজয়ের তাণ্ডবের শিকার হয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রথমে আটলান্টার বাড়িতে মিমু ও বিজয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এরপর সন্তানকে নিয়ে ব্রুক আইভি কোর্টের বাড়িতে আসেন তাঁরা। সেখানে মিমু, গৌরব, নিধি ও হরিশের উপর গুলি চালায় অভিযুক্ত। ঘটনার সময় বাড়িতে ছিল মিমু ও বিজয়ের সন্তান সহ তিন নাবালক। প্রাণ বাঁচাতে তারা আলমারির ভিতরে লুকিয়ে পড়েছিল। পরে তাদের একজন সুযোগ বুঝে পুলিশে খবর দেয়। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বাড়িতে ঢুকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা। অভিযুক্তের গাড়ি তখনও বাড়ির পাশেই রাখা ছিল। এই অবস্থায় বিজয়ের সন্ধান পেতে নামানো হয় বিশেষ ডগ স্কোয়াড (কে-৯)। ঘটনাস্থল সংলগ্ন জঙ্গলের সীমানা থেকে বিজয়কে খুজে বের করে একটি সারমেয়। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছে আটলান্টার ভারতীয় কনস্যুলেট জেনারেল। এক্স হ্যান্ডলে তারা জানিয়েছে, ‘পারিবারিক বিবাদের কারণে হত্যাকাণ্ডের ঘটনায় আমরা শোকস্তব্ধ। অভিযুক্ত বন্দুকবাজকে গ্রেপ্তাsর করা হয়েছে। শোকাহত পরিবারের সদস্যদের সবরকম সাহায্য করা হচ্ছে।’  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ