Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভারতের আরও অগ্রগতির জন্য ১০ বছর লাগবে: মোদি

নরেন্দ্র মোদির আরও ১০ বছর সময় চা‌ই। ৫০০ বছরের সমস্যার সমাধান হয়েছে রামমন্দির নির্মাণে।

ভারতের আরও অগ্রগতির জন্য ১০ বছর লাগবে: মোদি
  • ২৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির আরও ১০ বছর সময় চা‌ই। ৫০০ বছরের সমস্যার সমাধান হয়েছে রামমন্দির নির্মাণে। কিন্তু দাস মনোভাব এবং সাম্রাজ্যবাদীদের তৈরি করা বিদেশিদের অনুকরণ করার অভ্যাস এখনও যায়নি বলে মনে করেন তিনি। ২০২৪ সালের ২২ জানুয়ারি হয়েছিল রামমন্দির উদ্বোধন। সেই অনুষ্ঠানে গিয়ে যা যা বলেছিলেন,  ১ বছর ১১ মাস পর অযোধ্যায় ফিরে আবার সেই একই ভাষণই ঘুরে ফিরে বললেন। মঙ্গলবার মোদি রামমন্দিরের শিখরে ধর্মধ্বজা স্থাপন করে মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করলেন। বললেন, এই মন্দির স্থাপনার মাধ্যমে ৫০০ বছরের সমস্যার  অবসান হয়েছে। অর্থাৎ বাবরের সেনাপতি রামমন্দির ধ্বংস করার পর ৫০০ বছর কেটে গিয়েছে। অবশেষে আবার রামমন্দির নির্মাণ করা হল। এটা‌ই ঩বোঝাতে চাইলেন। কিন্তু দাস মনোভাব থেকে মুক্তি পেয়ে ভারতের অগ্রগতির জন্য আরও ১০ বছর লাগবে। তিনি গত বছরও বলেছিলেন, এদিনও বললেন, রামরাজ্যের সূত্রপাত হল। যা থাকবে আরও এক হাজার বছর ধরে। 

Advertisement

মোদি এদিন রামচন্দ্রের মাহাত্ম্য বর্ণনা করেন গোটা ভাষণজুড়ে। ২০৪৭ সালে বিকশিত ভারত তৈরি হবে রামচন্দ্রের প্রদর্শিত পথেই। মোদির কথায়, এই অনুষ্ঠানের মাধ্যমে সূচিত হল ভারতীয় সভ্যতার পুনর্জাগরণ। এই পতাকা যে ভক্তবৃন্দ বহু দূর থেকে দর্শন করবে, তাদের রামমন্দির দর্শনের ফলই প্রাপ্ত হবে। অর্থাৎ কেউ যদি মন্দিরে আসতে না পারে, তাহলে তারা দূর থেকেই দর্শন করতে পারে এই ধ্বজা। সেটাই দেবে পূণ্যফল। মন্দির নির্মাণ সম্পন্ন হলেও অযোধ্যা নগরী নির্মাণ এখনও সম্পূর্ণ হয়নি। মোদি বলেছেন, এ পর্যন্ত এই পূণ্য নগরীতে ৪৫ কোটি মানুষ পদার্পণ করেছে। 
২০২৪ সালে রামমন্দির নির্মাণ হওয়ার পর লোকসভা ভোটে এই অযোধ্যায় বিজেপি পরাজিত হয়েছিল।  সমাজবাদী পার্টি অভিযোগ করেছে, সেই রাগে মোদির সভায় স্থানীয় সাংসদ অবধেশ প্রসাদকে আমন্ত্রণই করা হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ