রাজগীর: এশিয়া কাপ হকি এবার ভারতে হচ্ছে। আগামী ২৯ আগস্ট এই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে। চ্যাম্পিয়ন দল সরাসরি টিকিট পাবে ২০২৬ হকি বিশ্বকাপের। সেই নিরিখে এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ হরমনপ্রীতদের কাছে। আর মঙ্গলবার প্রতিযোগিতার সূচিও ঘোষিত হল। পুল এ’তে ভারতের সঙ্গে রয়েছে চিন, জাপান ও কাজাখস্তান। পুল বি’তে গতবারের চ্যাম্পিয়ন কোরিয়ার সঙ্গী মালয়েশিয়া, চাইনিজ তাইপে ও বাংলাদেশ।



