Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আমেরিকা থেকে গ্যাস কিনবে ভারত, ঘোষণা মন্ত্রীর

২০২৬ চুক্তিবর্ষে আমেরিকা থেকে মোট ২.২ মিলিয়ন টন এলপিজি আমদানি করবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যা দেশের মোট বার্ষিক এলপিজি আমদানির ১০ শতাংশ।

আমেরিকা থেকে গ্যাস কিনবে ভারত, ঘোষণা মন্ত্রীর
  • ১৭ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ১৭ নভেম্বর: ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে মাথা নত করল মোদি সরকার? তারই যেন ইঙ্গিত মিলল সোমবার। এই প্রথম আমেরিকা থেকে এলপিজি কিনতে চলেছে নয়াদিল্লি। এবিষয়ে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এমনই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরি। এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক সূচনা’ আখ্যা দিয়েছেন তিনি। বাণিজ্য চুক্তি নিয়ে দু’দেশের মধ্যে যখন আলোচনা চলছে, সেই সময় এই ঘোষণা করা হল।

Advertisement

এদিন এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি লিখেছেন, ‘এ এক ঐতিহাসিক সূচনা। বিশ্বের অন্যতম বৃহৎ ও ক্রমবর্ধমান এলপিজি বাজারের দরজা আমেরিকার জন্য খুলে গেল। আমরা আমাদের এলপিজি আমদানির উৎসকে আরও বৈচিত্র্যময় করেছি। এর লক্ষ্য হল দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ সুনিশ্চিত করা।’
মন্ত্রী জানিয়েছেন, ২০২৬ চুক্তিবর্ষে আমেরিকা থেকে মোট ২.২ মিলিয়ন টন এলপিজি আমদানি করবে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যা দেশের মোট বার্ষিক এলপিজি আমদানির ১০ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূল থেকে এই জ্বালানি আমদানি করা হবে বলে চুক্তিবদ্ধ হয়েছে উভয় পক্ষ।
পেট্রোলিয়াম জ্বালানির ক্ষেত্রে ভারত মূলত আমদানি নির্ভর। ২০২৪ সালে দেশের মোট প্রয়োজনের ৬৫ শতাংশ এলপিজি বিদেশ থেকে আমদানি করা হয়েছিল। এতদিন মূলত পশ্চিম এশিয়ার দেশগুলি থেকেই এই গ্যাস আমদানি করা হত। সেই তালিকায় যুক্ত হলো আমেরিকার নাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ