Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

মার্কিন বিধিতে অস্পষ্টতা, আমেরিকাগামী ডাক পরিষেবা স্থগিত ভারতের

শুল্কযুদ্ধের আবহেই এবার আমেরিকাগামী ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত করল ভারত। শনিবার যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছে, মার্কিন শুল্ক দপ্তর যে বিধি ঘোষণা করেছে, তা অস্পষ্ট।

মার্কিন বিধিতে অস্পষ্টতা, আমেরিকাগামী ডাক পরিষেবা স্থগিত ভারতের
  • ২৪ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): শুল্কযুদ্ধের আবহেই এবার আমেরিকাগামী ডাক পরিষেবা সাময়িকভাবে স্থগিত করল ভারত। শনিবার যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছে, মার্কিন শুল্ক দপ্তর যে বিধি ঘোষণা করেছে, তা অস্পষ্ট। সেই কারণে আমেরিকাগামী বিমান সংস্থাগুলি শিপমেন্ট বহন করতে চাইছ না। ফলে এই সিদ্ধান্ত। তবে ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি ও উপহারের ক্ষেত্রে পরিষেবা অব্যাহতই থাকছে।

Advertisement

এতদিন ৮০০ ডলার মূল্য পর্যন্ত সামগ্রীর জন্য আমেরিকায় কোনও শুল্ক লাগত না। যদিও নতুন নিয়মে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলতি বছরের ৩০ জুলাই মার্কিন প্রশাসনের ইস্যু করা এগজিকিউটিভ অর্ডারে (নম্বর ১৪৩২৪) বলা হয়েছে, ১০০ ডলারের বেশি মূল্যের সামগ্রী এবার থেকে আমেরিকায় বহিঃশুল্কের আওতায় পড়বে। আগামী ২৯ আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। এবিষয়ে আমেরিকার কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) গত ১৫ আগস্ট নয়া গাইডলাইন প্রকাশ করেছে। যদিও এক্ষেত্রে প্রক্রিয়াগত বহু অস্পষ্টতা দেখা দিয়েছে। সেই কারণে আমেরিকাগামী বিমান সংস্থাগুলি জানিয়ে দিয়েছে, ২৫ আগস্টের পর থেকে তারা আর পোস্টাল কনসাইনমেন্ট গ্রহণ করবে না। সেই কারণেই ডাক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, ২৫ আগস্ট থেকে আমেরিকাগামী পোস্টাল সামগ্রীর বুকিং সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে ১০০ ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি ও উপহার এর আওতায় আসছে না। ডাক বিভাগ জানিয়েছে, উদ্ভূত জটিলতা কাটিয়ে আমেরিকাগামী সম্পূর্ণ পরিষেবা দ্রুত চালু করা যাবে বলেই তারা আশাবাদী।   

Advertisement
সম্পর্কিত সংবাদ