Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

কমনওয়েলথ গেমস শুরুর আগেই পদক নিশ্চিত ভারতের

স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরুর আগেই পদক তালিকায় নাম উঠে গেল ভারতের। টোকিও অলিম্পিকে পদক জয়ী ভারতীয় বক্সার লভলিনা বরগোহাঁই এবারের কমনওয়েলথ গেমস থেকে পদক পাচ্ছেন সেটা নিশ্চিত।

কমনওয়েলথ গেমস শুরুর আগেই পদক নিশ্চিত ভারতের
  • ২৩ জুলাই, ২০২৬ ১৬:৩৫
Prefer us on Google

গ্লাসগো, ২৩ জুলাই: স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরুর আগেই পদক তালিকায় নাম উঠে গেল ভারতের। টোকিও অলিম্পিকে পদক জয়ী ভারতীয় বক্সার লভলিনা বরগোহাঁই এবারের কমনওয়েলথ গেমস থেকে পদক পাচ্ছেন সেটা নিশ্চিত। কারণ, এবার মহিলাদের ৭৫কেজি বক্সিং এ প্রতিযোগীদের কোয়ার্টার ফাইনাল থেকে নামার কথা। কিন্তু শেষ আটের লড়াই এ তিন জন প্রতিযোগী কম আছে। কারণ, এরা তিনজনই নাম তুলে নিয়েছেন। ফলে তিনজন সরাসরি সেমিফাইনালে খেলবেন। আর এই তিনজনের মধ্যে আছেন লাভলিনা। আর, বক্সিং এর নিয়মানুযায়ী    শেষ চারে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত। এবার ভারতীয় তারকা মহিলা বক্সারের লক্ষ্য ফাইনালে উঠে সোনা বা রুপো নিশ্চিত করা।  

Advertisement

এবারের কমনওয়েথ গেমসে অংশ নিচ্ছে মোট ৭৪ টা দেশ। বিভিন্ন খেলায় প্রায় তিন হাজার প্রতিযোগী পদকের জন্য লড়বে। চার বছর আগে লন্ডন কমনওয়েলথ গেমসে দুরন্ত পারফর্মেন্স করেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। ২২ সোনা, ১৬ রুপো ও ২৩ ব্রোঞ্জ সহ মোট ৬১ পদক জিতেছিল ভারত। আর এবার গেমস শুরুর আগেই প্রথম পদক নিশ্চিত করে মাঠে নামছেন ভারতীয় অ্যাথলিটরা।    

Advertisement
সম্পর্কিত সংবাদ