Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

লিপুলেখ নিয়ে নেপালের দাবি ওড়াল ভারত

উত্তরাখণ্ডের লিপুলেখ পাসকে দীর্ঘদিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করে নেপাল। সম্প্রতি ওই পথ ধরেই ফের চীনের সঙ্গে সীমান্ত-বাণিজ্য শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

লিপুলেখ নিয়ে নেপালের দাবি ওড়াল ভারত
  • ২২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: উত্তরাখণ্ডের লিপুলেখ পাসকে দীর্ঘদিন ধরেই নিজেদের অংশ বলে দাবি করে নেপাল। সম্প্রতি ওই পথ ধরেই ফের  চীনের সঙ্গে সীমান্ত-বাণিজ্য শুরুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাতে আপত্তি জানিয়েছে নেপালের কেপি শর্মা ওলির সরকার। যদিও পড়শি দেশের ওই আপত্তি উড়িয়ে দিল নয়াদিল্লি। ভারত সাফ জানিয়েছে, লিপুলেখ সংক্রান্ত নেপালের দাবির কোনও ভিত্তি নেই। এসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এব্যাপারে আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট। ১৯৫৪ সালে লিপুলেখ পাস দিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বাণিজ্য শুরু হয়। মাঝে করোনা সহ  নানা কারণে এই বাণিজ্য বন্ধ ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ