দুবাই: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু জানিয়ে দিল এসিসি। গ্রুপ পর্বে আগামী ১৪ সেপ্টেম্বর মেগা ম্যাচটি হবে দুবাইয়ে। নক-আউট স্টেজেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হলে ম্যাচ দুবাইয়ে আয়োজিত হবে। ২৮ সেপ্টেম্বর ফাইনালের আসরও বসবে দুবাইয়ে। উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর আমিরশাহিতে এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ছে। টি-২০ টুর্নামেন্টে মোট ১৯টি ম্যাচের মধ্যে ১১টি দুবাইয়ে এবং ৮টি ম্যাচ আবুধাবিতে আয়োজিত হবে।



