Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

একই গ্রুপে ভারত, পাকিস্তান

জুনিয়র হকি বিশ্বকাপে কঠিন গ্রুপে ভারত। পুল ‘বি’তে টিম ইন্ডিয়ার সঙ্গেই রয়েছে পাকিস্তান, চিলি এবং সুইৎজাল্যান্ড

একই গ্রুপে ভারত, পাকিস্তান
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জুনিয়র হকি বিশ্বকাপে কঠিন গ্রুপে ভারত। পুল ‘বি’তে টিম ইন্ডিয়ার সঙ্গেই রয়েছে পাকিস্তান, চিলি এবং সুইৎজাল্যান্ড। যে কোনও মঞ্চে ভারত-পাক দ্বৈরথ মানেই বক্স অফিসে ধুন্ধুমার। কিন্তু এবার পরিস্থিতি বেশ আলাদা। হকি বিশ্বকাপের আয়োজক ভারত। আগামী ২৮ নভেম্বর শুরু টুর্নামেন্ট। যৌথভাবে চেন্নাই ও মাদুরাইতে হবে জুনিয়র হকি বিশ্বকাপ। কিন্তু কাশ্মীরে জঙ্গি হামলার পর দু’দেশের রাজনৈতিক আকচা-আকচি প্রবল। সেক্ষেত্রে পাকিস্তান হকি দলের ভারতের মাটিতে খেলা অনিশ্চিত। তবে ক্রিকেটের মতো হকিতেও সাম্প্রতিককালে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিংয়ের মন্তব্য, ‘মেগা টুর্নামেন্ট আয়োজনের জন্য আমরা তৈরি।’এই প্রথম ২৪ টি দল জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেবে। ছ’টি পুলে তাদের ভাগ করা হয়েছে। 

Advertisement

জুনিয়র হকি বিশ্বকাপে ভারত দু’বারের চ্যাম্পিয়ন। ২০০১ ও ২০১৬ সালে খেতাব জেতে টিম ইন্ডিয়া। তবে সাফল্যের বিচারে সেরা জার্মানিই। সবমিলিয়ে ৭ বারের সেরা তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ