নয়াদিল্লি: এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা ক্রমশ কাটছে। শোনা যাচ্ছে, ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এই প্রতিযোগিতা। ফাইনাল ২১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই ১৭ দিনকে চূড়ান্ত করেছে। ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের তারিখ ধার্য হয়েছে ৭ সেপ্টেম্বর। একসময় মনে করা হচ্ছিল যে, দু’দেশের রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাইশ গজে ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে না। তবে ভারতে এই প্রতিযোগিতা হচ্ছে না। আমিরশাহিকেই বেছে নেওয়া হয়েছে আয়োজক দেশ হিসেবে। এশিয়া কপে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি।



