Bartaman Logo
১০ জুন, ২০২৬

আমেরিকায় আরও আটটি কনসুলার সেন্টার ভারতের

আমেরিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসীদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর নয়াদিল্লি। সেই লক্ষ্যেই শুক্রবার আমেরিকাজুড়ে আরও আটটি কনসুলার সেন্টার খুলল ভারত।

আমেরিকায় আরও আটটি কনসুলার সেন্টার ভারতের
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকায় বসবাসকারী ভারতীয় অভিবাসীদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর নয়াদিল্লি। সেই লক্ষ্যেই শুক্রবার আমেরিকাজুড়ে আরও আটটি কনসুলার সেন্টার খুলল ভারত। সরকারি সূত্রে খবর, এর ফলে পাসপোর্ট-ভিসা সহ একাধিক কাজ আরও দ্রুত সম্পন্ন করা যাবে। বস্টন, কলাম্বাস, ডালাস, ডেট্রয়েট, এডিসন, ওর্ল্যান্ডো, র‌্যালে ও সান জোসেতে পরিষেবা কেন্দ্র খোলা হয়েছে। শীঘ্রই লস এঞ্জেলসে আরও একটি খোলা হবে বলে জানা গিয়েছে। সোমবার থেকে শনিবার- সপ্তাহে ছ’দিন মিলবে পরিষেবা। শুক্রবার থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ। ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রগুলির উদ্বোধন করেন আমেরিকায় নিযুক্ত ভারতের দূত বিনয় কোয়াত্রা। তিনি বলেন, ‘এই কেন্দ্রগুলি অভিবাসীদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে। এর জেরে একইসঙ্গে দুই দেশের মানুষ একে অপরের সঙ্গে সাক্ষাতের আরও বেশি সুযোগ পাবেন।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ