কলম্বো: যে কোনও মঞ্চেই ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানে আলাদা উন্মাদনা। অনূর্ধ্ব-২০ স্যাফ ফুটবলও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার শ্রীলঙ্কার ম্যালে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হেলায় হারিয়ে অভিযান শুরু করল মহেশ গাওলির দল। ম্যাচের সপ্তম মিনিটে বিশাল যাদব বাঁ পায়ের চকিত শটে এগিয়ে দেন ব্লু টাইগার্সকে (১-০)। ৬৪ মিনিটে দুরন্ত প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ান ওমাং ডোডুম (২-০)। ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে পেনাল্টি পায় ভারত। এক্ষেত্রে স্পটকিক কাজে লাগাতে ভুল করেননি ওমাং (৩-০)। এই জয়ের ফলে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপে মহেশ গাওলির দলেরপেরের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৮ মার্চ মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে বশ মানায় বাংলাদেশ।



