Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওমানের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে ভারত

কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিলেন কোচ খালিদ জামিল। এরপর শক্তিশালী ইরানের কাছে হারলেও নজর কেড়েছিল ব্লু টাইগারদের নাছোড় লড়াই।

ওমানের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে ভারত
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হিসর: কাফা নেশনস কাপের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিলেন কোচ খালিদ জামিল। এরপর শক্তিশালী ইরানের কাছে হারলেও নজর কেড়েছিল ব্লু টাইগারদের নাছোড় লড়াই। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ড্র করেন আনোয়াররা। প্রথম ম্যাচে জয়ের সুবাদে টুর্নামেন্টের প্লে-অফের টিকিট পাকা করে খালিদ ব্রিগেড। সোমবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারতের প্রতিপক্ষ ওমান। নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে শুরুটা যেমন হয়েছিল, শেষটাও সেই জয় দিয়েই স্মরণীয় করতে চান ভারতীয় কোচ। সোমবার মাঠে নামার আগে তাঁর বক্তব্যেও ধরা পড়ল আত্মবিশ্বাসের সুর।
ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে ওমান। অতীতে ১০ বারের সাক্ষাতে সাতবার শেষ হাসি হেসেছে ওমান। বাকি তিনটি ম্যাচ ড্র। এবার রেকর্ড বদলানোই লক্ষ্য কোচ খালিদের। তাঁর কথায়, ‘নিছক অংশগ্রহণের জন্য আমরা এই টুর্নামেন্টে খেলতে আসিনি। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ছেলেরা মাঠে নামছে। তাজিকিস্তানের বিরুদ্ধে জয় অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পরের দু’টি ম্যাচে অবশ্য সেই ছন্দ ধরে রাখা যায়নি। তাই বলে হতাশ হওয়ার কারণ নেই। সামনে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। তার আগে এই টুর্নামেন্ট আমাদের শক্তি ও দুর্বলতা বিচার করতে অনেকটাই সাহায্য করেছে। ওমানের বিরুদ্ধেও লক্ষ্য থাকবে মাথা উঁচিয়ে মাঠ ছাড়া।’ তিন ম্যাচে মাত্র দু’বার প্রতিপক্ষের জাল কাঁপাতে সফল ভারতীয় ফুটবলাররা। আর দু’টি গোলই এসেছে তাজিকিস্তানের বিরুদ্ধে। ওমানের বিপক্ষে তাই আপফ্রন্টের ফুটবলারদের আরও বেশি তাগিদ দেখাতে হবে। কোচ খালিদও সেটা মেনে নিয়েছেন। 

Advertisement


 ম্যাচ শুরু বিকাল ৫-৩০ মিনিটে।
 সরাসরি ফ্যানকোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ