Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিছনে জাপান, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ভারত

জাপানকে টপকে এবার বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত। শনিবার একথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম।

পিছনে জাপান, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ভারত
  • ২৭ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: জাপানকে টপকে এবার বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত। শনিবার একথা জানিয়েছেন নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম। এদিন নীতি আয়োগের দশম কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গোটা বিশ্বে ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। 

Advertisement

আমরা এখন ৪ ট্রিলিয়ন ডলার অর্থাৎ ৪ লক্ষ কোটি ডলারের দেশ। জাপানকেও পিছনে ফেলে দিয়েছে আমাদের দেশ। এইমুহূর্তে ভারতের অর্থনৈতিক পরিবেশ অত্যন্ত ইতিবাচক। আর সেইসূত্রেই এই সাফল্য। এখন ভারতের উপরে রয়েছে শুধুমাত্র আমেরিকা, চীন ও জার্মানি। যদি পরিকল্পনা মাফিক এগোনো যায়, তাহলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। 
২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। লালকেল্লা থেকে বক্তব্য রাখতে গিয়ে আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে বহু অর্থনীতিবিদ ও বিরোধী রাজনৈতিক শিবির একাধিকবার সংশয় প্রকাশ করেছে। এরইমাঝে এমন ঘোষণা করল নীতি আয়োগ। এক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা (৩০.৫১ ট্রিলিয়ন ডলার অর্থাৎ ৩০ লক্ষ কোটি ডলার)। দ্বিতীয় স্থানে থাকা চীনের অর্থনীতি ১৯.২৩ লক্ষ কোটি ডলারের। আর তৃতীয় স্থানে থাকা জার্মানির অর্থনীতি ৪.৭৪ লক্ষ কোটি ডলারের। 
আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, তা দেশের মধ্যেই তৈরি করতে হবে।  ভারত বা অন্য কোনও দেশে তৈরি অ্যাপলের সামগ্রী আমেরিকায় বিক্রি করলে অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। সম্প্রতি এমনই জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনিয়ে সুব্রহ্মণ্যমকে প্রশ্ন করা হলে তিনি জানান, শুল্ক কী হবে তা এখনও অনিশ্চিত, তবে ভারতে সবথেকে সস্তায় পণ্য উৎপাদন করা যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ