Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত: ট্রাম্প

মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমিয়ে ‘নগণ্যসম’ করছে ভারত। মঙ্গলবার এই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লির তরফে এবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো না হলেও স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করায় জল্পনা তুঙ্গে

শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত: ট্রাম্প
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক কমিয়ে ‘নগণ্যসম’ করছে ভারত। মঙ্গলবার এই দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লির তরফে এবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো না হলেও স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করায় জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। সেই আবহেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার। তারই মধ্যে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ওরা (ভারত) আমদানি শুল্ক কমিয়ে নগণ্যসম করছে। এবিষয়ে ইতিমধ্যেই রাজিও হয়ে গিয়েছে।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ