Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে সরাসরি যোগদানে চোখ ভারতের

বিশ্বকাপে সরাসরি যোগদানে চোখ ভারতের
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হকি প্রো লিগের শিরোপা জয় লক্ষ্য ভারতীয় দলের। কারণ, বিজয়ীরা সরাসরি ২০২৬ হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। তাই আসন্ন ইউরোপিয়ান পর্বের ম্যাচগুলিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন হরমনপ্রীত সিংরা। আগামী ৭ জুন শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই পর্বের অভিযান শুরু করবে ভারত। ৯ জুন ফিরতি পর্বের ম্যাচ। এরপর টানা আরও তিনটি দলের বিরুদ্ধে খেলবেন হার্দিক সিংরা। এই পর্বে সর্বাধিক পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান দখল করাই লক্ষ্য তাদের। এদিন ভারতীয় সহ-অধিনায়ক  হার্দিক বলেন, ‘সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য। তবে দল ছন্দে রয়েছে। তা ধরে রাখতে পারলে শীর্ষস্থান দখলের লক্ষ্যপূরণ হবেই। আমরা পরিকল্পনামাফিক এগচ্ছি।’

Advertisement

ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। গত তিন সপ্তাহ ধরে বেঙ্গালুরু সাইয়ের জাতীয় শিবিরে গা ঘামাচ্ছেন হরমনপ্রীতরা। এই মুহূর্তে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও বেলজিয়াম। দুই দলেরই পয়েন্ট ১৬। ডাচদের বিরুদ্ধে দু’লেগের ম্যাচের পরেই ফের ১১ ও ১২ জুন ভারতের প্রতিপক্ষ আর্জেন্তিনা। এরপর ১৪ এবং ১৫ জুন অস্ট্রেলিয়া। সব শেষে ২১ ও ২২ জুন  বেলজিয়ামের বিরুদ্ধে খেলবেন হাদির্করা। সোমবার প্র্যাকটিস শেষে তিনি বলেন, ‘এই পর্বে আমাদের টানা ম্যাচ খেলতে হবে। খুব বেশি বিশ্রাম পাব না। তাই ফিটনেস অনুশীলনের উপরেও জোর দেওয়া হচ্ছে।’  

Advertisement
সম্পর্কিত সংবাদ