Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে সিরিজ জিতে নিল ভারত

রো-কো জুটি ফিরতেই জয় দেখল ভারত। টেস্টে হারের বদলা ওয়ানডে-তে নিল গৌতম গম্ভীরের ছেলেরা।

দক্ষিণ আফ্রিকাকে সহজেই হারিয়ে সিরিজ জিতে নিল ভারত
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ২০:১২
Prefer us on Google

বিশাখাপত্তনম, ৬ ডিসেম্বর: রো-কো জুটি ফিরতেই জয় দেখল ভারত। টেস্টে হারের বদলা ওয়ানডে-তে নিল গৌতম গম্ভীরের ছেলেরা। আজ, শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটে জিতে ২-১ সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। এদিন অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটমহলের দাবি ছিল, এদিনের ম্যাচে যাঁরা টস জিতবে ম্যাচ যাবে সেই দলের ঝুলিতে। হলও তাই। টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক লোকেশ রাহুল।

Advertisement

ব্যাট করতে নেমে ভারতীয় বোলিংয়ের সামনে এদিন মুখ থুবড়ে পড়েন প্রোটিয়ারা। অধিনায়ক তেম্বা বাভুমা (৪৮) ও কুইন্টন ডি’কক (১০৬) ছাড়া দক্ষিণ আফ্রিকার কেউ এদিন জ্বলে উঠতে পারেননি। ভারতের সামনে টার্গেট ছিল ২৭১ রানের। জবাবে ব্যাট করতে নেমে প্রথমে সমস্যার মুখে পড়লেও সামলে নিয়ে পরে দুরন্ত খেলেন যশস্বী জয়সওয়াল। ১১১ বলে তিনি করেন সেঞ্চুরি। তাঁকে যোগ্য সঙ্গ দেন রোহিত শর্মা (৭৫)। রোহিত আউট হতেই নামেন বিরাট কোহলি। যদিও তখন ম্যাচের জয়ের পাল্লা ভারী ভারতের দিকে। তবুও বিরাট সেই জয় দ্রুত এনে দিলেন তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে। ৪৫ বলে ৬৫ রান করেন তিনি। ভারতের হয়ে এদিন ভালো বোলিং করেন প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব। দু’জনেই নিয়েছেন চারটি করে উইকেট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ