Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইরানকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে ভারত

দুরন্ত সাফল্য ভারতীয় জুনিয়র ফুটবলে। রবিবার অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইরানকে ২-১ গোলে হারাল ভারত।

ইরানকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে ভারত
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: দুরন্ত সাফল্য ভারতীয় জুনিয়র ফুটবলে। রবিবার অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইরানকে ২-১ গোলে হারাল ভারত। সেই সুবাদে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’র শীর্ষে থেকে মূল পর্বের ছাড়পত্র আদায় করে নিল দেশের জুনিয়র ফুটবলাররা। উল্লেখ্য, গত ম্যাচে লেবাননের কাছে ০-২ গোলে হারের পর এই ম্যাচ জিততেই হত বিবিয়ানো ফার্নান্ডেজ ব্রিগেডকে। উল্লেখ্য, ফিফা র‌্যাঙ্কিংয়ে সিনিয়র ইরান দল রয়েছে ২০তম স্থানে। ভারত সেখানে ১৪২ নম্বরে। তবে আমেদাবাদের মাঠে এদিন র‌্যাঙ্কিংয়ের বিস্তর ফারাক মুছে নতুন ইতিহাস সৃষ্টি করল গাংতেরা। সিনিয়র দল যেখআনে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে উঠতে ব্যর্থ, সেখানে যুব দলের এই পারফরম্যান্স নিঃসন্দেহে তারিফযোগ্য।

Advertisement

ম্যাচের ১৯ মিনিটে আমিরাজার গোলে এগিয়ে গিয়েছিল ইরান। তবে হাল ছাড়েনি নীল জার্সিধারীরা। বিরতির আগে স্পট-কিক থেকে সফল লক্ষ্যভেদে ভারতেকে সমতায় ফেরায় ডালালমুন গাংতে। এরপর ৫২ মিনিটে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করে গুনলেইবা। শেষদিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালিয়েও ভারতের জমাট রক্ষণ ভাঙতে পারেনি ইরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ