Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত, শুভমানের ডেপুটি হলেন জাদেজা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারত। আজ, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর ঘোষণা করেছেন দল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত, শুভমানের ডেপুটি হলেন জাদেজা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯
Prefer us on Google

মুম্বই, ২৫ সেপ্টেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারত। আজ, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর ঘোষণা করেছেন দল। ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অধিনায়ক শুভমান গিল ও সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা। চোটের কারণে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাদেজার অবদানের জেরেই তাঁকে সহ অধিনায়ক করেছেন নির্বাচকরা।

Advertisement

দলে রয়েছেন- যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড্ডিকল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, এন জগদীশন, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব। আগামী ২ অক্টোবর থেকে ভারতের মাটিতেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট। দিল্লির ফিরোজ শাহ কোটলা ও আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে হবে খেলাগুলি। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ