Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেমসের পাড়ে ভারত ও ইংল্যান্ড, টেস্ট সিরিজ

কারণ, যশপ্রীত বুমরাহ নাকি পাঁচ টেস্টের সিরিজের অন্তত দুটো ম্যাচ খেলতে পারবেন না।

টেমসের পাড়ে ভারত ও ইংল্যান্ড, টেস্ট সিরিজ
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সূচি

Advertisement

প্রথম টেস্ট 
লিডস ২০ জুন
দ্বিতীয় টেস্ট 
বার্মিংহাম ২ জুলাই
তৃতীয় টেস্ট 
লর্ডস ১০ জুলাই
চতুর্থ টেস্ট 
ম্যাঞ্চেস্টার ২৩ জুলাই
পঞ্চম টেস্ট 
দ্য ওভাল ৩১ জুলাই

 

সরাসরি সম্প্রচার স্টার নেটওয়ার্ক এবং জিওহটস্টারে

অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে গিল। কারণ, যশপ্রীত বুমরাহ নাকি পাঁচ টেস্টের সিরিজের অন্তত দুটো ম্যাচ খেলতে পারবেন না। পিঠের চোটের জন্য বছরের গোড়ায় সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিনি বল করেননি। সেই টেস্টে তিনিই ছিলেন ক্যাপ্টেন। ক্রিকেট মহলে অনেকেই মনে করেছিল রোহিত শর্মার উত্তরসূরি হওয়ার জন্য তিনিই যোগ্যতম। কিন্তু ফিটনেস সমস্যার কারণে তিনি সেই দৌড়ে নেই। ঋষভ পন্থ রানে নেই। ফলে তিনিও নেতৃত্বের দৌড় থেকে ছিটকে গিয়েছেন। ফলে অধিনায়ক হিসেবে ফেভারিট গিলই।

সম্ভাব্য দল

যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, সরফরাজ খান, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, আকাশ দীপ, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুর।

 

সামিকে নিয়ে সংশয়

বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনেই টেস্ট থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। এছাড়া ফিটনেস নিয়ে সংশয়ের কারণে দলে নাও থাকতে পারেন মহম্মদ সামি।

Advertisement
সম্পর্কিত সংবাদ