Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

আয়কর রিটার্ন জমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল। সাধারণত ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা দিতে হয়। কিন্তু মঙ্গলবার আয়কর বিভাগ জানিয়েছে, ওই সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে

আয়কর রিটার্ন জমা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল। সাধারণত ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা দিতে হয়। কিন্তু মঙ্গলবার আয়কর বিভাগ জানিয়েছে, ওই সময়সীমা বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছে। আইটিআর ফর্ম প্রকাশে দেরির কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। চলতি অর্থবর্ষে এই ফর্মে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তা সিস্টেমে আপডেট করতে আরও কিছুটা সময় লাগবে বলে আয়কর বিভাগ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ