নয়াদিল্লি: আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা আরও একদিন বাড়ল। ফলে আজ, মঙ্গলবারও এই সুযোগ মিলবে। সোমবার রাত ১১টা ৪৮ মিনিটে আয়কর দপ্তরের এক্স হ্যান্ডলে এই ঘোষণা করা হয়েছে। আয়কর দপ্তরের পোর্টালে সমস্যা হচ্ছে বলে অভিযোগ সামনে আসায় বাড়তি সময় ধার্য হল। আয়কর রিটার্ন ফাইলের সময় প্রাথমিকভাবে ৩১ জুলাই থেকে বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। এবার তা আরও একদিন বাড়ল।



