নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার কড়া নিরাপত্তায় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে শুরু হচ্ছে আর জি কর আর্থিক দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। দুপুর ১টায় ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা। বিচারক সুজিতকুমার ঝা ৫ অভিযুক্তকে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। ওই অভিযুক্তরা হলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, প্রাক্তন সাম্মানিক চিকিৎসক আশিস পান্ডে, নিরাপত্তারক্ষী আফসার আলি, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ ও সুমন হাজরা। ১৪ জুলাই ষড়যন্ত্র, প্রতারণা, জালিয়াতিসহ দুর্নীতি নিরোধক আইনে ধৃতদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে।



