Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টানা বৃষ্টিতে রানাঘাটের হবিবপুরের রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ বাসিন্দারা

রাস্তার অধিকাংশটাই কাঁচা। যতটুকু পাকা ছিল তাও বেহাল। গত ক’দিনের টানা বৃষ্টিতে তিন কিলোমিটারের এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

টানা বৃষ্টিতে রানাঘাটের হবিবপুরের রাস্তার বেহাল দশা, ক্ষুব্ধ বাসিন্দারা
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাস্তার অধিকাংশটাই কাঁচা। যতটুকু পাকা ছিল তাও বেহাল। গত ক’দিনের টানা বৃষ্টিতে তিন কিলোমিটারের এই রাস্তা দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রানাঘাটের হবিবপুরের বলাগড় রোড থেকেআনুলিয়ার জগপুর রোডের করুণ দশা। স্বল্প বৃষ্টিতেই প্যাচপ্যাচে কাদায় যেন গোরুর গাড়িই ভরসা। রানাঘাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ বলেন, আমবাগানের ভিতর দিয়ে যে রাস্তা আসছে, তা সরকারি নয়। ব্যক্তিগত জমির ভিতর দিয়ে স্থানীয় মানুষ চলাচল করার ফলে এটি রাস্তা হয়ে গিয়েছে। ফলে সেই রাস্তা আমাদের হাতে নেই। তবে মাজদিয়া ব্রিজ থেকে জগপুর রোড পর্যন্ত অংশের কাজ শীঘ্রই শুরু হবে। বর্ষার জন্য তা আটকে রয়েছে।

Advertisement

তারাপুর অঞ্চলের বলাগড় রোড হয়ে রাস্তাটি আমবাগান, দক্ষিণ মাজদিয়া দিয়ে সোজা চূর্ণি নদীর উপর মাজদিয়া সেতুতে উঠেছে। এরপর সেখান থেকে ঘুরে আনুলিয়া পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে উঠেছে জগপুর রোডে। রাস্তার এই গোটা অংশ আনুলিয়া ও হবিবপুর পঞ্চায়েতের মধ্যে পড়ে। যদিও বেশ কিছুটা অংশ ব্যক্তিগত জমির মধ্যে দিয়ে আসার কারণে কাঁচা রয়েছে। মূলত দক্ষিণ মাজদিয়ার আমবাগান হয়ে সুস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত রাস্তার ওই অংশটি কাঁচামাটির।  এই অংশই রয়েছে সবচেয়ে খারাপ অবস্থায়।
স্থানীয় বাসিন্দাদের কথায়, মাজদিয়া সুস্বাস্থ্য কেন্দ্র থেকে জগপুর রোড পর্যন্তঅংশ পাকা হলেও তার সংস্কার হয়নি। খানাখন্দে জল জমে ডোবায় পরিণত হয়েছে। বেহাল রাস্তার কারণেই সংলগ্ন আনুলিয়া হাইস্কুলে কমছে পড়ুয়া।
মাজদিয়ার বাসিন্দা রেজাউল লস্কর বলেন, বলাগর রোড পৌঁছতে আম বাগানের রাস্তাই শর্টকাট। কিন্তু, গত কয়েকদিনের বৃষ্টিতে সেখান দিয়ে হাঁটা যাচ্ছে না। 
আরএক বাসিন্দা বিধান বিশ্বাসের অভিযোগ, তিন কিলোমিটারের এই রাস্তার প্রতি প্রশাসনের নজর নেই। কিছু ইট ফেলে অন্তত চলাচলের উপযোগী করা যেত। কিন্তু, আদৌ তা হবে কি না, জানা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ