Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ কেশপুরে অভিষেকের সভা

আজ, রবিবার কেশপুর বিধানসভায় প্রচারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেশপুর বিধানসভার আনন্দপুর মাঠে ওই জনসভা হবে।

আজ কেশপুরে অভিষেকের সভা
  • ১২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ, রবিবার কেশপুর বিধানসভায় প্রচারে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেশপুর বিধানসভার আনন্দপুর মাঠে ওই জনসভা হবে। প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থক সমাগমের টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস। দুপুরে সভাস্থলে পৌঁছানোর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকাল থেকেই কর্মী-সমর্থকদের জমায়েত শুরু হবে।কেশপুরের বিভিন্ন প্রান্তে ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতে অভিষেক সাধারণ মানুষের উদ্দেশে কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। কেশপুরের তৃণমূল প্রার্থী শিউলি সাহা বলেন, আমরা সবদিক থেকেই প্রস্তুত। অভিষেক এলে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হবে।  তৃণমূল নেতা মহম্মদ রফিক বলেন, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। বঞ্চনার জবাব মানুষ ভোটবাক্সে দেবে। আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতবেন। 

Advertisement

প্রসঙ্গত, একসময় কেশপুর ছিল বামেদের শক্ত ঘাঁটি। রাজনৈতিক সংঘর্ষ ও হানাহানির ইতিহাসে বারবার শিরোনামে এসেছে এই এলাকা। ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পরও কিছু সময় সিপিএমের দখলে ছিল কেশপুর। তবে ২০১৬ সালের পর থেকে ধীরে ধীরে তৃণমূলের দখলে আসে এই এলাকা। বর্তমানে কেশপুর তৃণমূলের শক্ত ঘাঁটি। গত লোকসভা নির্বাচনে এই এলাকায় প্রায় এক লক্ষ তিন হাজার ভোটে এগিয়েছিল ঘাসফুল শিবির। যা বিরোধীদের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে ওঠে। তবে বিরোধী শিবিরও আক্রমণ শানাতে ছাড়ছে না।  

Advertisement
সম্পর্কিত সংবাদ