Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টাকিতে কাকাশ্বশুরকে বানানো হয়েছে বাবা, বসিরহাটে ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে!

ভারতীয়দের নিকটাত্মীয় দেখিয়ে এবং সেই সংক্রান্ত নথি কোনওভাবে জোগাড় করে আধার, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছেন বাংলাদেশিরা। এসআইআর-এর পরিপ্রেক্ষিতে এমন দু’টি ঘটনা সামনে এসেছে।

টাকিতে কাকাশ্বশুরকে বানানো হয়েছে বাবা, বসিরহাটে ভারতীয় বাবার বাংলাদেশি ছেলে!
  • ৩০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: ভারতীয়দের নিকটাত্মীয় দেখিয়ে এবং সেই সংক্রান্ত নথি কোনওভাবে জোগাড় করে আধার, ভোটার কার্ড বানিয়ে নিচ্ছেন বাংলাদেশিরা। এসআইআর-এর পরিপ্রেক্ষিতে এমন দু’টি ঘটনা সামনে এসেছে। প্রথম অভিযোগটি মিলেছে টাকি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে। সেখানে কাকাশ্বশুরকে বাবা দেখিয়ে ভারতীয় আধার ও ভোটার কার্ড বানিয়েছেন এক বাংলাদেশি। অন্যদিকে বসিরহাট এক ব্লকের নিমদরিয়া কোদালিয়া পঞ্চায়েতের ৭৫ নম্বর বুথের ঘটনায় দেখা গিয়েছে ভারতীয় বাবার বাংলাদেশি ছেলেকে!

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে রবিউল মণ্ডল নামে ওই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি টাকি এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ শুরু করেন এবং ভারতীয় এক মহিলাকে বিয়েও করেন। কালক্রমে তাঁর কাকাশ্বশুর আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ড, আধার তৈরি করে নেন। এই প্রসঙ্গে আব্দুল আমিন বলেন, কীভাবে আমার কাগজপত্র নিয়েছে, তা জানি না! সরকার তদন্ত করে যা ব্যবস্থা নেওয়ার নিক।
অন্যদিকে, বসিরহাট এক ব্লকে দেখা গিয়েছে ভারতীয় বাবার বাংলাদেশি ছেলেকে। মিথ্যা তথ্য দিয়ে ভারতীয় নাগরিক জিয়াদ আলি দফাদারকে বাবা বলে পরিচয় দিয়ে তাঁর ভোটার ও আধার কার্ড ব্যবহার করেছিলেন মাহাবুর দফাদার নামে এক বাংলাদেশি। এমনকী তা দিয়ে এদেশে নিজের ভোটার ও আধার কার্ডও বানিয়ে নিয়েছিলেন তিনি। ভোটার ও আধার কার্ড ছাড়াও তিনি আরও বেশ কিছু ভারতীয় নথি নিজের নামে করে নেন বলে অভিযোগ। এখানেও জিয়াদ আলি দফাদারের পরিবারের সদস্যরা বলেন, কীভাবে আমাদের কাগজপত্র নিয়ে ওই বাংলাদেশি ভোটার আইডি কার্ড বানিয়েছেন, তা আমাদের জানা নেই! সরকার পুরোটা তদন্ত 
করে দেখুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ