Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৫ মাস পর চালু হল সল্টলেকের রাস্তা

অবশেষে শেষ হল রাস্তা মেরামতের কাজ। তারপর প্রায় ৫ মাস পর চালু হল সল্টলেকের ১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত একদিকের বন্ধ লেন।

৫ মাস পর চালু হল সল্টলেকের রাস্তা
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অবশেষে শেষ হল রাস্তা মেরামতের কাজ। তারপর প্রায় ৫ মাস পর চালু হল সল্টলেকের ১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ড পর্যন্ত একদিকের বন্ধ লেন। রবিবার থেকে দু’দিকের লেনে গাড়ি চলাচল শুরু হয়েছে। নির্বাচনের আগে পথটি খোঁড়া হয়েছিল। তখন থেকেই বন্ধ ছিল লেনটি। বারবার পিচ উঠে যেত বলে এবার গোটা রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে বানানো হয়েছে। পুরসভার বক্তব্য, কংক্রিটের ব্লক দীর্ঘস্থায়ী। বর্ষার মধ্যে কাজ করা সম্ভব হয়েছে। লেন চালু হওয়ায় স্বস্তিতে শহরের বাসিন্দারা। কারণ একদিকের লেনে উভয়মুখে গাড়ি চলাচল করার জেরে সমস্যা হচ্ছিল।

Advertisement

১৩ নম্বর ট্যাংক থেকে অনিন্দিতা আইল্যান্ডের দিকে যাওয়ার বাঁদিকের লেনটি খারাপ অবস্থায় ছিল। তৈরি হয়েছিল বড়ো আকারের গর্ত। যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছিল শহরের বাসিন্দাদের। বিধানসভা নির্বাচনের আগে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় বিধাননগর পুরসভা। মার্চ নাগাদ রাস্তার পিচ খোঁড়া হয়। তখন একদিকের লেন বন্ধ রাখা হয়। এর মধ্যে নির্বাচন চলে আসে। রাস্তা মেরামতের কাজ বন্ধ হয়। রাজ্যে পালাবদলের পর একইভাবে পিচ খোঁড়া অবস্থায় বন্ধ রাখা হয়েছিল লেনটি। পুরসভা ফের রাস্তা মেরামতের উদ্যোগ নেয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাস্তা থেকে পিচ সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে। তারপর নীচের অংশ মসৃণ করে পাতা হয়েছে কংক্রিটের ব্লক। ঩বিধাননগর পুর এলাকায় প্রায় ৬৩ কোটি টাকা খরচ করে ১৯৩টি রাস্তা মেরামত হচ্ছে। এর মধ্যে সল্টলেকের ৬৩টি রাস্তা রয়েছে। সল্টলেক সহ বিধাননগরের মূল ২২টি রাস্তায় কংক্রিটের ব্লক পাতা হচ্ছে। সল্টলেকের ব্লকের ভিতরের রাস্তায় পিচ এবং ম্যাস্টিক কোটিং থাকবে। পুজোর আগে শহরের সমস্ত রাস্তা মেরামত হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ