Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত পাকিস্তানে

মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত। গতকাল, শনিবার রাতে পাকিস্তানে তাকে খুন করা হয়েছে বলে সূত্রের খবর।

কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত পাকিস্তানে
  • ১৬ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

ইসলামাবাদ, ১৬ মার্চ: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূল চক্রী কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের ঘনিষ্ঠ আবু কাতাল নিহত। গতকাল, শনিবার রাতে পাকিস্তানে তাকে খুন করা হয়েছে বলে সূত্রের খবর। তবে কারা এই খুনের পিছনে জড়িত সেই বিষয়ে কিছুই জানা যায়নি। আবু কাতাল লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে একজন ছিলেন। জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার মুখ্য অপারেশনাল কমান্ডার পদে ছিলেন আবু কাতাল। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিনি কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের সর্ম্পকে ভাগ্নে ছিলেন। মূলত জম্মু ও কাশ্মীরে প্রায় সমস্ত জঙ্গি হামলার পিছনেই হাত ছিল তার। 

Advertisement

হাফিজ সইদের নির্দেশেই জম্মু ও কাশ্মীরে হামলা চালানোর ব্লু প্রিন্ট তৈরি করত আবু কাতাল। বিশেষ করে জুন মাসের ৯ তারিখে জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় পুণ্যার্থী বোঝাই বাসে হামলা চালানোর পিছনে মুখ্য ভূমিকা ছিল তার। এমনকী ২০২৩ সালে রাজৌরির হামলার পিছনেও যুক্ত ছিল সে। চার্জশিটে এমনটাই দাবি করেছিল এনআইএ। দীর্ঘদিন ধরেই আবু কাতালের সন্ধানে ছিল ভারতীয় গোয়েন্দারা। এবার তার মৃত্যুর খবরে কিছুটা স্বস্তিতে ভারতীয় সেনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ