Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

আইনি বিপাকে

বিচারককে ‘মামু’ বলে সম্বোধন। অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির ‘জলি এলএলবি ৩’ ছবির টিজারের এই দৃশ্য ঘিরে বিস্তর জল ঘোলা হয়েছে। এ বিষয়ে আইনি বিপাকে জড়ালেন অক্ষয় ও আরশাদ

আইনি বিপাকে
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিচারককে ‘মামু’ বলে সম্বোধন। অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির ‘জলি এলএলবি ৩’ ছবির টিজারের এই দৃশ্য ঘিরে বিস্তর জল ঘোলা হয়েছে। এ বিষয়ে আইনি বিপাকে জড়ালেন অক্ষয় ও আরশাদ। পুনে আদালতের তরফে তাঁদের সমন পাঠানো হয়েছে বলে খবর। আগামী ২৮ আগস্ট তাঁদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুনের আইনজীবী ওয়াজেদ খান বিদকার ও গণেশ মাসকে একটি পিটিশন দাখিল করেছেন। তাঁদের দাবি, এই ছবির মাধ্যমে আদালত অবমাননা করা হয়েছে। ‘মামু’ শব্দের ব্যবহারের নিন্দা করেছেন তাঁরা। পাশাপাশি ছবিকে নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে। এরপরই আদালতের তরফে ছবির প্রযোজক ও কলাকুশলীদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ